আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ৬:০৫ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: নভেম্বর ৫, ২০১৯, ১:৩০ অপরাহ্ণ
বন্ধ ঘোষনা জাবি, প্রতিবাদে বিক্ষোভ আন্দোলনকারীদের
জাবি প্রতিনিধিঃ দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে সংগঠিত আন্দোলনের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষনা করলেন জাবি কতৃপক্ষ। এর প্রতিবাদে হলথেকে ছাত্রীরা বের হয়ে বিক্ষোভ মিছিল করেছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরের দিকে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরী সিন্ডিকেটের সভায় এ সিধান্ত নেওয়া হয়। আজ বিকাল সাড়ে ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, দুপুর সোয়া ১২টার দিকে জাবি শাখা ছাত্রলীগ সভাপতি জুয়েল রানার নেতৃত্বে অন্তত শতাধিক ছাত্রলীগ সদস্য মিছিল সহযোগে এসে আন্দোলনকারীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠে।

এতে শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন।

হামলার পর বিশ্ববিদ্যালয় বন্ধ করে হল খালির নির্দেশ দেওয়ার প্রতিবাদে বিভিন্ন হল থেকে ছাত্রীরা বের হয়ে আসে। তারা আন্দোলনকারীদের সঙ্গে একাত্ম হয়ে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের দিকে যাচ্ছেন।

অপরদিকে, হামলার পর থেকেই উপাচার্যের বাসভবনের আশপাশে অবস্থান নিয়ে রয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম