আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 3:14 pm || প্রকাশের তারিখ: November 5, 2019, 3:46 pm
কেশবপুরে ১৬ দলীয় ফুটবল খেলার উদ্বোধন
নয়ন দেবনাথ, কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে মোমিনপুর স্পোটিং ক্লাবের আয়োজনে সোমবার বিকালে ১৬ দলীয় ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে। মোমিনপুর স্পোটিং ক্লাবের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ১৬ দলীয় এ খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আতিয়ার রহমান, আব্দুল খালেক, ইউপি সদস্য জাকির হোসেন পান্না, ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, নির্বাহী সদস্য কামাল হোসেন প্রমূখ।
মোমিনপুর স্কুল মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার দলুয়া কিরন স্মৃতি ফুটবল একাদশ ও খুলনা জেলার ডুমুরিয়ার মিকশিমিল ফুটবল একাদশ। খেলাটি পরিচালনা করেন বুড়িহাটি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর হোসেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম