প্রিন্ট এর তারিখ: September 2, 2026, 4:00 am || প্রকাশের তারিখ: November 5, 2019, 4:01 pm
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কাউখালী উপজেলা শাখার উদ্যোগে ভাইস চেয়ারম্যান সুমনের জন্মদিন পালন
কাউখালী প্রতিনিধি: বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কাউখালী উপজেলা শাখার উদ্যোগে পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, কাউখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, মাই টিভির পিরোজপুর প্রতিনিধি, পিরোজপুর প্রেসক্লাবের সদস্য, কাউখালী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও শিক্ষানুরাগী, সাংবাদিক মোঃ মৃদুল আহম্মেদ সুমনের ৩৩তম জন্মদিন জমকালো আয়োজনে পালন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কাউখালী উপজেলা শাখার কার্যালয়ে জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এসময় বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কাউখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।