আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 2:02 pm || প্রকাশের তারিখ: November 5, 2019, 4:05 pm
অনূর্ধ্ব ১৮ ক্রিকেটে মেহেরপুর জেলা ক্রিকেট দলের জয়লাভ
মেহেরপুর প্রতিনিধিঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক আয়োজিত ২০১৯/২০ ক্রিকেট মৌসুমে বয়স ভিত্তিক অনূর্ধ্ব ১৮ ক্রিকেটে মেহেরপুর জেলা ক্রিকেট দল মাগুরা জেলা ক্রিকেট দলকে পরাজিত করেছে।

মঙ্গলবার (০৫ নভেম্বর)  সকালে কুষ্টিয়া স্টেডিয়াম ভেন্যূতে এ খেলা অনষ্ঠিত হয়। খেলার প্রথমে ব্যাটিং এ মাগুরা জেলা ক্রিকেট দল  ৪৮ ওভার ৫ বল খেলে ১২৭ রানে অলআউট হয়ে যায়। জবাবে মেহেরপুর জেলা ক্রিকেট দল ব্যাটিং এ  নেমে ৩৩ ওভার ৫ বলে এক উইকেট হারিয়ে ১৩১ রান করে ৯ উইকেট জয়লাভ করে। খেলায় নাঈম ইসলাম ৫৩ রান  এবং  মাসুম মিয়া ৬৭ রান ২ উইকেট পায়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম