আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 2:03 pm || প্রকাশের তারিখ: November 5, 2019, 4:13 pm
ধামরাইয়ে ট্রাক চাপায় পোশাক শ্রমিক নিহত
এম,আর রাজীবঃ ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় বাসনা বেগম (৪৫) নামের এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার ৪ (অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

নিহত বাসানা বেগম মানিকগঞ্জ জেলার ঘিওর থানার বেগুননাছি গ্রামের রহিমউদ্দিন শেখের মেয়ে। তিনি আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় একটি বাসায় ভাড়া থেকে ইপিজেডের গোলটেক্স কারখানায় কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, মোটরসাইকেল যোগে তার বাবার বাড়ি মানিকগঞ্জ থেকে স্বামী সন্তান নিয়ে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার ভাড়া বাসায় যাচ্ছিলেন তারা। ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনা তাদের ধাক্কা দিলে বাসনা মোটরসাইকেল থেকে ছিটকে পরে। এসময় পিছন থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ধামরাই থানা পুলিশের উপ-পরিদর্শক ফরহাদ হোসেন ছোটন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সাথে ট্রাক ও চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম