আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 1:59 pm || প্রকাশের তারিখ: November 5, 2019, 4:22 pm
মেহেরপুরে শাহীর উপর হামলাকারীদের গ্রেফতারের ও বিচারের দাবিতে মানববন্ধন
মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর শহরের মল্লিকপাড়ার আনোয়ার শাহী নামের এক যুবককে কুপিয়ে জখম করা হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (০৫ নভেম্বর)  সকালে মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনে নেতৃত্ব দেন শাহীর ছোট ভাই মনিরুল ইসলাম মনি। মানববন্ধনে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেয় এলাকাবাসী।
মানববন্ধনে বক্তরা অতিদ্রুত সন্ত্রাসী হৃদয় ও তার সহযোগীদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ ঘটনায় একজনকে আটক করা হলেও মূল আসামি হৃদয় গ্রেফতার না হওয়ায় এলাকাবাসির মাঝে ক্ষোভ বিরাজ করছে।
উল্লেখ্য গত বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে মাইক্রোস্ট্যান্ড এলাকার চার রাস্তার মোড়ে শহরের নতুন পাড়ার হৃদয় ও আলা মদ্যপ অবস্থায় শাহীকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। গালাগালি করতে নিষেধ করলে শাহী ও হৃদয়ের মাঝে কথাকাটাকাটি হয়। এসয়ম স্থানীয়রা তাদের দুজনকে সরিয়ে দেয়। কিছুক্ষণ পরে হৃদয় ও আলাসহ ৮-১০ জন এসে শাহীকে দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম