লিয়াকত হোসেন রাজশাহী:বোয়ালিয়া মডেল থানার সেখের চক বিহারী বাগান এলাকায় বড় ভাই নূরে আলম (৪২) এর রডের আঘাতে একমাত্র ছোটভাই আশরাফুল (৪০), মাথায় গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ০৪/১১/২০১৯ খ্রিঃ মৃত্যু বরণ করলে বোয়ালিয়া মডেল থানার মামলা নং-১০, তারিখ- ০৪/১১/২০১৯ খ্রিঃ, ধারা- ৩০২ পেনাল কোড রুজু হয়। মামলার তদন্তকারী অফিসার এসআই/ইফতেখার মোহাম্মদ আল-আমিন মামলার
একমাত্র আসামী, মৃতের বড়ভাই নূরে আলম (৪২)কে গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদ অন্তে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন। অদ্য ০৫/১১/২০১৯ খ্রিঃ বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট, আদালত-২ রাজশাহীতে হত্যার দায় স্বীকার করে আসামী নূরে আলম (৪২) ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করেছেন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম