আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 7:03 am || প্রকাশের তারিখ: November 6, 2019, 6:19 am
রাজধানীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ আটক
আমাদেরবাংলাদেশ ডেস্কঃ রাজধানীর রামপুরা এলাকায় আট বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বেলায়েত নামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাতে রামপুরা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারসহ অভিযুক্ত বৃদ্ধকে আটক করে বরে নিশ্চিত করেন রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল চৌধুরী।

পুলিশ জানিয়েছে, রাত নয়টার দিকে ৯৯৯-এ ফোন করে এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ করা হয়। তাৎক্ষণিকভাবে নিকটস্থ এলাকায় অবস্থানরত থানা-পুলিশের টহল টিম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার ও অভিযুক্ত বেলায়েতকে আটক করে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম