প্রিন্ট এর তারিখ: September 2, 2026, 2:24 pm || প্রকাশের তারিখ: February 3, 2019, 4:54 pm
জেলা প্রতিনিধি, আমাদেরবাংলাদে. কমঃ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার উলুখোলা নাওটানা এলাকায় মীরের বাজার-কাঞ্চন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক জুয়েল (৩৫) এবং তাঁর সহকারী রাসেল (৩২)। দুজনের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার বাবুখালী এলাকায়।
নাওজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অহিদুজ্জামান বলেন, নাওটানা এলাকায় গাজীপুরগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। ট্রাকচালকের সহকারী রাসেল গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকার আরসিয়ান হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানা গেছে।