আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 2:02 pm || প্রকাশের তারিখ: November 6, 2019, 11:46 am
যশোর বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
শার্শা প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ নয়ন (২৫ ) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (৬ নভেম্বর) সকালে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক নয়ন নড়াইল জেলার কালিয়া থানার মহেষখোলা গ্রামের মনিরুল ইসলামের ছেলে।বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পেরে, বেনাপোল দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করা হয়।২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার পিবিজিএমএস জানান, আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম