প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 12:08 am || প্রকাশের তারিখ: November 6, 2019, 1:27 pm
ধামরাই প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ উপলক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ধামরাই অফিসের উদ্যোগে এ লিফলেট বিতরণ করা হয়।
গতকাল
মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত ধামরাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে
পোস্টার লাগানো, লিফলেট ও সচেতনতা মূলক বই বিতরন করা হয়। সচেতনতা প্রশিক্ষণ
ও প্রস্তুতি ভূমিকম্প মোকাবেলার সর্বোত্তম উপায় এই প্রতিপাদ্য বিষয় নিয়ে
ধামরাইব্যাপী এ সপ্তাহ পালিত হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার হুমায়ুন কবিরসহ স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ধামরাই
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার হুমায়ুন কবির বলেন, দায়িত্ব, সেবা
কার্যক্রম, অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনা, দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়
সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরি করা হচ্ছে।