আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 7:51 am || প্রকাশের তারিখ: November 6, 2019, 1:38 pm
নেত্রকোনায় মদনপুরে ভ্রাম্যমাণ আদালতে একাধিক দোকানে জরিমানা
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা সদর উপজেলার মদনপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ও মদনপুর শাহ সুলতান মাজার এলাকায় কিছু দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমী (রহঃ) এর মাজার আঙ্গিনায় বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে কিছু মেয়াদ উত্তির্ন পণ্য ও বিনা অনুমোদিত পন্য সহ নানাবিধ কারনে বিভিন্ন মেয়াদ ও পরিমানে জরিমানা করেন উপস্থিত মহিলা ম্যাজিস্ট্রেট সহ ভ্রাম্যমাণ আদালত। মাজার আঙ্গিনায় প্রতি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ দ্বারা নগদ ৫০০০ টাকা অনাদায়ে ১৫ দিন কারাদন্ড নির্ধারন করেন মাননীয় ভ্রাম্যমাণ আদালত,তাছাড়া বাজারের কয়েকটি হোটেল সহ অন্তত ৫/৭ টি দোকানে এই অভিযান পরিচালনা করেন। এ সময় মাননীয় ম্যাজিস্ট্রেট উপস্থিতি ভোক্তাদের উদ্দেশ্যে বিভিন্ন জনসচেতনতা মুলক পরমর্শ দিয়ে বলেন এগুলো জনগণের স্বার্থে এবং বিনা অনুমোদিত পন্য সামগ্রি বর্জন করুন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম