আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 7:51 am || প্রকাশের তারিখ: November 6, 2019, 1:42 pm
পাইকগাছায় হাঁটার সাথী সংগঠণের উদ্যোগে বৃক্ষরোপন উদ্বোধন ২০১৯
পাইকগাছা প্রতিনিধি॥ খুলনার পাইকগাছায় হাঁটার সাথী সংগঠণের উদ্যোগে মঙ্গলবার সকালে আদালত চত্ত্বরে বৃক্ষরোপন উদ্বোধন, চারা বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।



মঙ্গলবার ভোরে মর্নিংওয়াক শেষে সংগঠণের সহ-সভাপতি মোশাররফ হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, আ’লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সংগঠণের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।



আলোচনা সভা শেষে স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। একই সাথে আদালত চত্ত্বরে বৃক্ষরোপন উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম