আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 7:51 am || প্রকাশের তারিখ: November 6, 2019, 1:54 pm
নোবিপ্রবি’তে বিএমবি বিভাগের ল্যাব উদ্বোধন
নোবিপ্রবি প্রতিনিধিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের ল্যাব উদ্বোধন  করা হয়েছে।



আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম এই ল্যাবের উদ্বোধন করেন। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন,ফার্মাসি বিভাগের চেয়ারম্যান, মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান,ব্যবসায় শিক্ষা বিভাগের চেয়ারম্যান,বিভাগের চেয়ারম্যান ড. সুবোধ কুমার সরকারসহ বিভাগীয় শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম তার উদ্বোধনী বক্তব্যে যথাযথ সদ্ব্যবহারের জন্য বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।তিনি বলেন, এই ল্যাব থেকে বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীরা তাদের লেখাপড়া ও গবেষণায় অনেক উপকৃত হবে। দেশের কল্যাণে সেই গবেষণা কাজে লাগিয়ে মানুষ উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।বিশেষ অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন বলেন 'মানুষের সুবিধার জন্য ব্যবহৃত হয় না এমন আবিষ্কার এক ধরণের অপরাধ। তাই আমাদের গবেষণা গুলো যেনো মানুষের উপকারে আসে তার জন্য আমাদের কাজ করে যেতে হবে।'ল্যাবের বিষয়ে বিভাগের চেয়ারম্যান ড. সুবোধ কুমার সরকার বলেন, ‘দায়িত্বগ্রহণের পর বিভাগের মানসম্মত পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে অনেকগুলো পদক্ষেপের মধ্যে একটি পদক্ষেপ ছিল ছাত্রদের ব্যবহারের জন্য বিভাগীয় ল্যাব প্রতিষ্ঠা।’বিভাগের শিক্ষিকা তাহসিন নাইরোজ জানান, বিজ্ঞান ও গবেষণা মনস্ক চিন্তাভাবনা থাকা আমাদের সকলের জন্য জরুরি। ল্যাবের মাধ্যমে গবেষণার নতুন যাত্রা শুরু হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম