প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 7:51 am || প্রকাশের তারিখ: November 6, 2019, 2:10 pm
বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উদ্যাপন উপকমিটির সদস্য হলেন- ইসরাফিল আলম এমপি
জেলা প্রতিনিধি, নওগাঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী জাতীয় সংসদ কর্তৃক উদ্যাপন উপলক্ষ্যে কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ‘উপকমিটি-১’ এর অন্যতম সদস্য নির্বাচিত হলেন
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) এর স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ
জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন এর নির্বাচিত সভাপতি মোঃইসরাফিল আলম।
আজ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আইপিআর শাখা-২ এর উপ-সচিব জনাব মোঃ এনামুল হক স্বাক্ষরিত ৭ সদস্যের নাম বিজ্ঞপ্তিতে জারি করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী
উদ্যাপনের লক্ষ্যে সরকার ‘মুজিববর্ষ-২০২০’ ঘোষণা করেছে। সে উপলক্ষ্যে
আগামী ১৭ মার্চ ২০২০ হতে ২৬ মার্চ ২০২১ পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপিত হবে।
বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার নিম্নরূপভাবে সাত সদস্য নিয়ে ‘ উপকমিটি-১’ গঠন করেছেন।
উক্ত উপকমিটি তে বাকি ছয় সংসদ সদস্যগণের মধ্যে মোঃ আব্দুস
শহীদ এমপি, জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি, জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন
এমপি, জনাব আ.ফ.ম রুহুল হক এমপি, জনাব মোঃ শহীদুজ্জামান সরকার এমপি ও জনাব
শেখ ফজলে নূর তাপস এমপি।