আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 12:56 pm || প্রকাশের তারিখ: November 7, 2019, 8:58 am
ঝিনাইদহে দেশীয় অস্ত্রসহ এক ডাকাত গ্রেপ্তার
ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ রফিকুল ইসলাম নামের এক ডাকাত কে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার ভোর রাতে কালীগঞ্জের নিশ্চিন্তপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ডাকাত রফিকুল ইসলাম সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের আবেদীন শেখের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জের নিশ্চিন্তপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। সে সময় ডাকাত রফিকুল ইসলামের বাড়ি থেকে রাম দা, হাসুয়া, চাপট, ছুরি, কাটার, শাবলসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রফিকুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫ টির অধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম