আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ৮:০৭ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: নভেম্বর ৭, ২০১৯, ৫:৩৪ অপরাহ্ণ
আনুলিয়ায় অসহায় দুস্থদের মাঝে বিনামূল্যে ভেড়া ও সবজি বিতরণ
জি এম মুজিবুর রহমান।।  আশাশুনি উপজেলার প্রতাপনগর ও আনুলিয়ায় অসহায় দুস্থদের মাঝে বিনামূল্যে ভেড়া ও সবজি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় স্ব-স্ব ইউনিয়ন পরিষদে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে দুটি ইউনিয়নেন ১৮০ টি ছাগল-ভেড়া ও তালিকাভুক্তদের সব্জী বিজ বিতরণ করা হয়।

লুক্সেমবার্গে সহযোগিতায় ফ্রেন্ডশিপের বাস্তবায়নে প্রথমে আনুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে গবাদিপশু ছাগল-ভেড়া ও সবজি বিজ বিতরণ করা হয়। ফ্রেন্ডশিপ নর্থ-সাউথ প্রকল্পের সিআইডিআরআর সাতক্ষীরা আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন ও মালামাল বিতরণ করেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি আলমগীর আলম লিটন।

প্রতাপনগরে ইউনিয়ন আ’লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা ও মালামাল বিতরণ করেন। এসময় প্রাণি সম্পদ অফিসের কর্মকর্তা এস এম তোফায়েল আহমেদ, ফ্রেন্ডশিপ প্রজেক্ট ইনচার্জ দিবাকর বিশ্বাস, ফ্রেন্ডশিপ এর সিনিয়র এফ এফ আব্দুল মান্নান ও আসাদুল হাসান। এছাড়া স্থানীয় ইউপি সদস্যবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম