প্রিন্ট এর তারিখ: November 6, 2026, 9:15 am || প্রকাশের তারিখ: November 8, 2019, 2:15 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন খান বাদলের প্রথম নামাজে জানাজা আগামীকাল (শনিবার) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজার পর সেখানে তার কফিনে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঈন উদ্দিন খান বাদলের মরদেহ ভারতের বেঙ্গালুর থেকে আজ শুক্রবার (৮ নভেম্বর) রাতে ঢাকা হযরত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। পরদিন শনিবার সকালে জাতীয় সংসদ প্লাজায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শনিবার বিকেল ৩টায় চট্টগ্রামে জমিয়তুল ফালাহ্ জামে মসজিদ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আসর বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে ও বাদে মাগরিব সারোয়াতলী ইব্রাহীম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বৃহস্পতিবার ভোরে ভারতের ব্যাঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম- আসনের সংসদ সদস্য মঈন উদ্দিন খানবাদল।
অভিজ্ঞ এই রাজনীতিক ও সংসদ সদস্যের মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি বলে মনে করেন রাজনীতিবিদরা। মরদেহে দ্রুত দেশের আনারপ্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তার মৃত্যুতে গভীর ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।