আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ৯:১৩ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: নভেম্বর ৮, ২০১৯, ৫:৫১ অপরাহ্ণ
লোহাগাড়া চুনতিতে কাদায় পড়ে আটকে গেছে হাতি
অমিত কর্মকার,লোহাগাড়া প্রতিনিধি।।লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের নারিশ্চা চাকমা জোন এলাকায় কাদায় একটি বন্য হাতি আটকা পড়েছে। গত ৮ নভেম্বর শুক্রবার সকালে কাদামাটিতে পড়ে থাকা অবস্থায় স্থানীয়রা হাতিটিকে দেখতে পায় । স্থনীয় ইউপি সদস্য আবদুল মান্নান সিকদার বলেন, খবর পেয়ে বিষয়টি ডলু বিট অফিসার মো: মোবারক হোসনকে জানানো হয়েছে।

তিনি লোক পাঠিয়ে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন । স্থানীয়রা জানান, জায়গাটা হাতির বিচরণ এলাকা। ধারণা করা হচ্ছে ভোর রাতে হাতিটি পাল থেকে আলাদা হয়ে কাদায় আটকে পড়ে আছে। হাতিটি দীর্ঘ সময় আটকে থাকলেও এখনো পযর্ন্ত কেউ উদ্ধারে এগিয়ে আসেনি। এ ব্যাপারে ডলু বিট কর্মকর্তা মোবারক হোসেন জানান,খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। হাতিটি অসুস্থ মনে হচ্ছে। তাই থানা পুলিশ ও বন বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম