আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ৯:১৩ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: নভেম্বর ৯, ২০১৯, ৭:২০ পূর্বাহ্ণ
রূপসায় দু‌র্যোগ ব্যবস্থাপনা ক‌মি‌টির জরুরী সভা অনু‌ষ্টিত 
শারমিন আক্তার,রূপসা প্রতিনিধি।। ঘু‌র্ণিঝড় 'বুলবুল' সংক্রান্ত বি‌ভিন্ন পদ‌ক্ষে‌পের জন্য রূপসা উপ‌জেলা দু‌র্যোগ ব্যস্থাপনা ক‌মি‌টির এক জরুরী সভা আজ ৯ ন‌ভেম্বর সকাল ৯ টায় উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌রের অ‌ফিস ক‌ক্ষে অনু‌ষ্টিত হয় । উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌র নাস‌রিন আক্তা‌রের সভাপ‌তি‌ত্বে সভায় উপ‌স্হিত ছিলেন উপ‌জেলা চেয়ারম্যান মোঃ কামাল উ‌দ্দিন বাদশা, সহকারী ক‌মিশনার (ভু‌মি) সু‌স্মিতা সাহা,কৃ‌ষি অ‌ফিসার কৃ‌ষিবিদ মোঃ ফ‌রিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আ‌রিফ বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা মোল্লা আবু বকর, বন কর্মকর্তা ম‌জিবুর রহমান, ইউ‌পি চেয়ারম্যান জাহাঙ্গীর শেখ, রূপসা প্রেসক্লা‌বের সভাপ‌তি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সা‌বেক সভাপ‌তি এসএম মাহবুবুর রহমান, সাংবা‌দিক ত‌রিকুল ইসলাম, আঃ জব্বার শিবলী, সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, ইউ‌পি সদস্য বিনয় কৃষ্ণ সহ এন‌জিও প্র‌তি‌নি‌ধিরা উপ‌স্থিত ছি‌লেন ।

এছাড়া যুব উন্নয়ন অ‌ধিদপ্ত‌রের উ‌দ্যো‌গে প্র‌ত্যেক ইউ‌নিয়ন থে‌কে এক‌টি ক‌রে স্বেচ্ছা‌সেবী যুব সংগঠন‌কে দূ‌র্যোগকালীন ও দূ‌র্যোগ পরবর্তী কার্যক্র‌ম প‌রিচালনার জন্য দা‌য়িত্ব প্রদান করা হ‌য়ে‌ছে। রূপসার আইচগাতী ইউ‌নিয়‌নে মডার্ণ ইয়ূথ ক্লাব, শ্রীফলতলা ইউ‌নিয়‌নে একতা যুব সংঘ, নৈহা‌টি ইউনিয়‌নে সু‌নি‌তি যুব সংঘ, টিএস‌বি ইউ‌নিয়‌নে ভি‌ডিএস, ঘাট‌ভো‌গ ইউ‌নিয়‌নে আর্ম যুব সংগঠন‌কে এ দা‌য়িত্ব প্রদান করা হ‌য়ে‌ছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম