আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: নভেম্বর ৯, ২০১৯, ৯:০৩ পূর্বাহ্ণ
ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ কারণে সোমবারের জেএসসি ও জেডিসি’র পরীক্ষা স্থগিত
 আমাদেরবাংদেশ ডেস্ক।।  প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের’ কারণে আগামী সোমবারের (১১ নভেম্বর) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১৩ ও ১৬ নভেম্বর যথাক্রমে জেএসসি ও জেডিসি’র স্থগিত ওই পরীক্ষা একই সময়ে অনুষ্ঠিত হবে।
শনিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ কারণে শনিবারের পূর্বনির্ধারিত পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়। আগামী ১২ ও ১৪ নভেম্বর যথাক্রমে জেএসসি ও জেডিসি’র স্থগিত ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম