প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 4:13 pm || প্রকাশের তারিখ: November 9, 2019, 12:57 pm
এহসান প্লুটো,দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুর সদরে লিলির মোড়ের পশ্চিম দিকে রেইনবো মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় শনিবার দুপুর আনুমানিক ১২ টার সময় মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারে প্রথম অগ্নিপাত শুরু হয়।একে একে পাঁচটি দোকান পুড়ে যায়। দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা প্রায় দেড় ঘন্টা ব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে ১৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ধারনা করা হয়েছে। জেলা প্রশাসক এর নির্দেশে উক্ত ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার।তিনি জানান আগুন লাগার ঘটনায় কোন প্রানহানী ঘটেনি।তদন্ত চলছে,এতে কাহারও গাফিলতি প্রমানিত হইলে তাহার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।