প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 4:55 pm || প্রকাশের তারিখ: November 10, 2019, 8:00 am
ঝিনাইদহ প্রতিনিধি।।ঝিনাইদহের শৈলকুপায় গোবিন্দপুর কবরস্থান নামক স্থানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীযদের সূত্রে জানা যায়, গাড়াগঞ্জ থেকে থেকে ছেড়ে আসা একটি বাস গোবিন্দপুর কবরস্থান নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে বাসটির অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নিয়ে যায়।এদের মধ্যে গুরুতর আহত ২ জনকে ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে বলে শৈলকুপার থানা জানা যায়।