আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 4:55 pm || প্রকাশের তারিখ: November 10, 2019, 8:04 am
দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত ‘বুলবুল’, কমলো বিপদ সংকেত
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় 'বুলবুল' ক্রমশ দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় ‘বুলবুল’ উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে এগিয়ে যাচ্ছে। এটি বৃহত্তর ঢাকা ও কুমিল্লার দিকে এগিয়ে আসছে।

এতে দেশের তিন সমুদ্রবন্দরে জারি করা মহাবিপদ সংকেত নামিয়ে স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া অপর সমুদ্রবন্দরেও কমানো হয়েছে সতর্কতা। তবে সতর্কতা সংকেত কমানো হলেও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে রোববার সন্ধ্যা পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম