আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 7:11 am || প্রকাশের তারিখ: November 10, 2019, 8:44 am
রাজশাহীতে জুয়ার আড্ডায় পুলিশের হানা গ্রেপ্তার ৭
লিয়াকত হোসেন রাজশাহী।। রাজশাহীর কাশিয়াডাংঙ্গা থানার পবা উপজেলার ৫ নং হড়গ্রাম এলাকায়, জুয়ার আড্ডায়, পুলিশ অভিযান চালিয়ে ৭ জন কে গ্রেপ্তার করেছে।গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ৮ টার দিকে কাশিয়াডাংঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আলী আরিফের নেতৃত্বে ও এসআই মোকবুল হোসেনসহ পুলিশের একটি টিম এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় এসআই মোকবুল হোসেন বাদি হয়ে ৭ জন এজাহার ভুক্ত আসামী ও ১ জন পলাতক আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মতিউর রহমান (৫২) শ্রী হারান চন্দ্র দাশ (৪২), হাসান আলী (৩৫), মো. জামাল (৩৮), ইউসুব আলী (৫২), মো. আমজাদ (৪২), মো. রাজু (৩২) ও ১ জন পলাতক আসামী। রোববার সকালে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে বলে জানান ওসি। স্থানিয়রা জানান, দীর্ঘদিন ধরে ঐ এলাকার শাহজাহান আলী জুয়ার ঘরে বঙ্গবন্ধুর ছবি টাঙ্গিয়ে ক্যসিনো জুয়া খেলা চালাচ্ছিলো। এনিয়ে এলাকার স্থানিয় দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছিল।

শনিবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম ওয়ার্য কার্যালয়ে অভিযান চালায়। এ সময় ক্যসিনো জুয়া খেলার সামগ্রীসহ হাতে নাতে মোট ৭ জন কে গ্রেপ্তার করে পুলিশ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম