আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 7:11 am || প্রকাশের তারিখ: November 10, 2019, 10:02 am
রাজশাহীতে নানা আয়োজন ও ভাবগাম্ভীর্যর মধ্য দিয়ে ঈদেমিলাদুন্নবী পালিত
লিয়াকত হোসেন রাজশাহী।। আজ ঈদেমিলাদুন্নাবী মহা নবী হযরত মোহাম্মদ (সাঃ)এর শুভআগমন। নানা আয়োজন ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করছে বিশ্ববাসী। দিবসটি পালন উপলক্ষে রোববার সকাল সাড়ে আটায় রাজশাহী নগরীর শিরইল কলোনী বায়তুল মামুর জামে মসজিদ থেকে প্রতি বছরের ন্যায় এবারো জশনে জলুশ ধর্মীয় র‌্যালী বের করে গাউছিয়া কমিটি মহানগর শাখা। র‌্যালীটি শিরইল কলোনী ৪নং গলির শেষ মাথায় বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গন থেকে বের হয়ে দরগাপাড়া হযরত শাহ মখদুম (রাঃ) এর মাজারে চাদরপুসি,পুস্পস্তবক অর্পন ও মাজার জিয়ারত করে শেষ হয়। এ সময় সমগ্র মুসলিম উম্মার এবং দেশ ও জাতির জন্য শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন শিরইল কলোনী বায়তুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব মৌলানা আতাউল মোস্তাফা কাদেরী। র‌্যালী শেষে মসজিদে ফিরে মিলাদ মাহফিল ও দোয়া খায়ার করে তাবারুক বিতরণ করা হয় । এ সময় গাউছিয়া কমিটির সভাপতি ড: শরিফুল ইসলাম,সহ-সভাপতি জাহিদ হোসেন মুন্না,সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম-সাধারণ সম্পাদক সাহজাহান আলী,প্রচার সম্পাদক খালেদ হোসেন ভোলা ,আজাহার আলী,মাহবুব আলম,এ্যড,আলী সিদ্দীক,জমসেদ আলী,আসলাম,নজরুল কাওশার সালাহ উদ্দিন প্রমুখ ‍উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম