প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 5:56 pm || প্রকাশের তারিখ: November 10, 2019, 11:55 am
জিল্লুর রহমান সাগর গাজীপুর প্রতিনিধি।।শনিবার দুপুরে সাহারা মার্কেট এলাকার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। সে ময়মনসিংহ জেলার ফুলপুর থানার মৃত আবুল কালামের সন্তান। পুলিশ জানায়, আব্দুস সাত্তার টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় একটি ভাড়া বাসায় বাস করে ট্রাকে হেলপারের কাজ করে আসছিলো। শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে টঙ্গী কালিগঞ্জ সড়কের পাশে স্থানীয় সাহারা মার্কেট এলাকায় একটি লাশ পরে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের ট্রাকে হেলপারের করে থানায় নিয়ে যায়। পরে সাত্তারের লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। টঙ্গী পূর্ব থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা ট্রাক হেলপার সাত্তারকে হত্যার পর সড়কের পাশে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।