প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 6:06 am || প্রকাশের তারিখ: November 10, 2019, 1:24 pm
মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে এ উপজেলার মাইলমারী গ্রাম থেকে পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০ পিস ইয়াবা ও দুই বোতল ফেনসিডিল।
শনিবার মধ্যরাতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মাইলমারী গ্রামের মিনারুলের ছেলে, শিপন (৩০), পালানের ছেলে, উরাহী হোসেন (২৬), ইউনুসের ছেলে, হোসেন আলী (৪০), রহিম বক্সের ছেলে আনারুল ইসলাম(৫৫) ও ধলা গ্রামের ইসমাইলের ছেলে ফকরুদ্দীন (৩৫)। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা বেশ কিছুদিন যাবত জুয়ার আড্ডা বসিয়ে এলাকার মানুষদের নিঃস্ব করে তুলছিল। ঘটনার রাতে তারা মাইলমারী গ্রামে শিপনের বাড়িতে জুয়া খেলছিল। এ সংবাদ পেয়ে এসআই হান্নান ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় ১০ পিস ইয়াবা ও দু’বোতল ফেনসিডিল পাওয়া যায়।