আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 20, 2026, 12:41 pm || প্রকাশের তারিখ: November 10, 2019, 1:44 pm
খাদ্য সংকটে পড়েছে সেন্ট-মার্টিনের পর্যটকরা
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।  দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্টমার্টিনে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে শুক্রবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে কর্তৃপক্ষ জাহাজ চলাচল বন্ধ করায় তারা আটকা পড়েন।





যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সেখানে দেখা দিয়েছে সাময়িক খাদ্য সংকট। বিশেষ করে খাবার পানি সঙ্কটের কথা জানিয়েছেন পর্যটকরা। এসব সমস্যা সমাধানে এবং নিরাপদে থাকার বিষয়টি তদারকি করছে স্থানীয় প্রশাসন। তবে বুলবুলের প্রভাবে এখনো সাগর উত্তাল রয়েছে।

গত দুই দিন ধরেই বৃষ্টি হচ্ছে কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিনে। স্থানীয় প্রশাসন জানায়, সেন্ট মার্টিন দ্বীপে ৫টি সাইক্লোন শেল্টার ও বহুতল কয়েকটি হোটেল রয়েছে। দুর্যোগের সময় আটকে পড়া পর্যটকদের এখানে সরিয়ে আনা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম