আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৩, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: নভেম্বর ১০, ২০১৯, ৫:৫৪ অপরাহ্ণ
লালমনিরহাটে ইয়াবসহ এক মাদক ব্যবসায়ী আটক
এস,এম সুলতান,লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটের আদিতমারীতে ৫১ পিস ইয়াবা সহ আবুজার রহমান (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার রাতে আদিতমারী উপজেলা থেকে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশ তাকে আটক করেছে। আটক মাদক ব্যবসায়ী আবুজার রহমান উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা গ্রামের আব্দুল জলিলের ছেলে।
ডিবি পুলিশ জানায়,মাদক চোরাচালান অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মেহেদী আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবাসহ মাদক  ব্যবসায়ী আবুজার রহমানকে আটক করেন। আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১৪(ক) ধারা মোতাবেক মামলা হয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম