আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 6:01 am || প্রকাশের তারিখ: February 6, 2019, 2:29 pm
সাভারে শিশু ধর্ষণের চেষ্টা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
নিজস্ব প্রতিবেদক, সাভার:

সাভারে নার্সারি পড়ুয়া পাঁচ বছরের এক শিশুকে ধষর্ণের চেষ্টার ঘটনায় বখাটে রাজুকে আটক করা হয়েছে। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। তিনটার দিকে সাভার পৌর এলাকার জামসিং মহল্লার জাহাঙ্গীরনগর সোসাইটি এলাকায় এঘটনা ঘটেছে। অভিযুক্ত রাজু চাঁদপুর জেলার হাইমচর উপজেলার খলিলকান্দি গ্রামের মৃত মর্তুজা আলীর ছেলে। সে পৌর এলাকার ছায়াবিথী মহল্লায় ভাড়া থেকে বিভিন্ন নির্মাণাধীন বাসা-বাড়িতে থাই গ্লাসের কাজ করতো বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী শিশুটির মা জানায়, দুপুরে তার শিশুকন্যা প্রাইভেট পড়ে দাদির সাথে বাসায় ফিরছিলো। একপর্যায়ে সে দাদিকে রেখে একাই বাসার উদ্দেশ্যে দৌড়ে যায়। এসময় শিশুটিকে রাস্তায় একা পেয়ে বখাটে রাজু চকলেট দেয়ার প্রলোভন দেখায়। পরে তাকে পার্শ্ববর্তী একটি মাঠে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় অন্য এক নারী ঘটনাটি দেখে ফেললে তার সহযোগিতায় স্থানীয়রা ওই বখাটেকে হাতেনাতে আটক করে গণধোলাই দেয়। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ অভিযুক্ত রাজুকে থানায় নিয়ে যায়। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এখলাস উদ্দিন জানান, ভুক্তভোগী শিশুটিকে উদ্ধারসহ ধর্ষণের চেষ্টাকারী অভিযুক্ত যুবককে আটক করে থানায় আনা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম