আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 5:08 am || প্রকাশের তারিখ: November 11, 2019, 2:58 am
ভোলার মেঘনা নদীতে ট্রলার ডুবিতে এক জেলের লাশ উদ্ধার,নিখোঁজ ৪
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। উপকূলীয় দ্বীপ জেলা ভোলার মেঘনা নদীতে রবিবার একটি মাছধরার ট্রলার ডুবির ঘটনায় এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৪ জন।নিহতের নাম খুরশেদ।রবিবার দুপুর ১টার দিকে ডুবে যাওয়া ট্রলারে থাকা নিখোঁজ জেলেদের বাড়ি আবদুল্লাহপুরে বলে জানা গেছে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, বরিশাল থেকে ইলিশ মাছ বিক্রি করে ফেরার পথে চরফ্যাশনের আবদুল্লাহপুরের ২০ জেলেসহ একটি ট্রলার মেঘনা নদীতে ডুবে যায়। এসময় ১৫ জন তীরে উঠতে পারলেও বাকি জেলেরা নিখোঁজ হন। বাংলাদেশ কোস্ট গার্ডের (দক্ষিণাঞ্চল) কর্মকর্তা মাহবুব বলেন, কোস্ট গার্ডের সদস্যরা ডুবে যাওয়া ট্রলারটি ও নিহত খুরশেদের লাশ উদ্ধার করেছে।
(সূত্র ইউএনবি)
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম