আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 5:08 am || প্রকাশের তারিখ: November 11, 2019, 9:10 am
আশুলিয়ায় মোহনা টিভির ১০ বছর পূর্তি পালিত।
নিজস্ব প্রতিবেদক।।  সাভারের আশুলিয়ায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টিভির ১০ বছর পূর্তি উপলক্ষ্যে জন্মদিন পালিত হয়েছে।

সোমাবার (১১ই নভেম্বর) আশুলিয়া প্রেসক্লাব আডিটোরিয়ামে এ উৎসব পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি শহীদুল্লাহ মুন্সি মোহনা টিভির জন্মদিনে মোহনার টিভির সকল দর্শক, শুভাকাঙ্ক্ষী, শুভেচ্ছা জানান। তিনি এ প্রতিষ্ঠানের উন্নতি কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে মোহনা টিভির নিজস্ব প্রতিবেদক লাইজু আহমেদ চৌধুরী প্রতিষ্ঠানের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।



এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার তদন্ত ওসি জাবেদ মোস্তফা, ঢাকা পল্লীবিদুৎ সমিতি-১ এর পরিচালক রেফাতুল্লাহ এবং আশুলিয়ায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের শেষে বর্নিল কেক কেটে জন্মদিনের উৎসব পালন করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম