আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 7:40 am || প্রকাশের তারিখ: November 11, 2019, 2:13 pm
নেত্রকোনায় জাতীয় পার্টি নেতাদের ঘরে অবরুদ্ধ করে রাখার হুঁশিয়ারি ও মানববন্ধন অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি,নেত্রকোনা।। নেত্রকোনার সচেতন ছাত্র সমাজ ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঙ্গা তার ‘ইয়াবা ও ফেনসিডিলখোর’ মন্তব্য প্রত্যাহার করে না নেন তবে জাপার কোনো নেতাকর্মী ঘর থেকে একচুল বের হতে পারবেন না। নিজ ঘরেই তাদের প্রত্যেককে অবরুদ্ধ করে রাখা হবে।
রাঙ্গা’র করা এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধন করে হুঁশিয়ারি দিয়েছে নেত্রকোনার সচেতন ছাত্র সমাজ।
আজ সোমবার (১১ নভেম্বর) মন্তব্যের প্রতিবাদে দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে সচেতন ছাত্র সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন- কোন ভাবে ২৪ ঘণ্টা যদি পেরিয়ে যায় আর রাঙ্গা তার আপত্তিকর মন্তব্য প্রত্যাহার না করেন তবে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।
প্রয়োজনে জেলার সকল জাপা নেতা কর্মীদের রাজপথে বের হওয়া বন্ধ করে দেওয়া হবে। অবরুদ্ধ করে রাখা হবে যার-যার ঘরে।
এ সময় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৃজন ঘোষ সজীব, নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল শাওন, সদস্য ওমর সাইফুল্লা, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাকিল হাসানসহ অনেকে।
এর আগে জাপা নেতা রাঙ্গা এক আলোচনা সভায় এরশাদ বিরোধী আন্দোলনে নিহত নূর হোসেনকে মাদকাসক্ত তথা ইয়াবা ও ফেনসিডিলখোর বলে মন্তব্য করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম