আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 4:09 am || প্রকাশের তারিখ: November 11, 2019, 4:46 pm
মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
নাইস সুলতান,মাগুরা জেলা প্রতিনিধি।।মাগুরার  স্থানীয় আমিনুর রহমান কলেজ মাঠে আজ সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি তোতা মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

বিশেষ অতিথির বক্তব্য দেন মাগুরা-২ আসনের এমপি ড. বীরেন শিকদার, মাগুরা-১ আসনের এমপি এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু প্রমুখ।পরে কাউন্সিলরদের ভোটে মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন নির্বাচিত হন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম