আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 4:09 am || প্রকাশের তারিখ: November 11, 2019, 5:47 pm
সকলে একসঙ্গে মিলে কাজ করলে দারিদ্র্য জয় করতে পারব:প্রধানমন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।ভারত মহাসাগরের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের এ অঞ্চলের বড় শত্রু দারিদ্র্য। আমরা যদি  সকলে একযোগে কাজ করি তাহলে অবশ্যই দারিদ্র্য জয় করতে পারব। সে জন্য আমাদের এই অঞ্চলের সবাই একসঙ্গে কাজ করতে হবে।সোমবার রাজধানীর একটি হোটেলে ‘ঢাকা ডায়ালগ-২০১৯’ উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।


আর্থসামাজিক উন্নয়ন নিরাপত্তা ও শান্তি বজায় রাখার ক্ষেত্রে এই ডায়ালগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের দারিদ্র্য দূর করার জন্য বিশেষ জোর দিয়েছিলেন। আমরাও দারিদ্র্যের হার কমিয়ে এনেছি। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। সবচেয়ে বেশি জোর দিয়েছি শিক্ষার ওপর। শিক্ষিত জাতি ছাড়া কখনো ক্ষুধামুক্ত-দারিদ্র্যমুক্ত দেশ গড়া সম্ভব নয়।
তিনি বলেন, ভারত মহাসাগর দিয়ে অনেকগুলোর সমুদ্রপথ রয়েছে। যা এশিয়ার বৃহৎ অর্থনৈতিকসমূহের জ্বালানি এই পথ দিয়ে চলাচল করে। সমুদ্রবাহিত জ্বালানির ৮০ ভাগ ভারত মহাসাগর দিয়ে চলাচল করে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম