আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 7:44 am || প্রকাশের তারিখ: November 11, 2019, 6:23 pm
নেত্রকোনায় হুমায়ুন আহমেদের ৭১তম জন্মবার্ষিকী পালিত
ইকবাল হাসান,নেত্রকোনা জেলা প্রতিনিধি।।নেত্রকোনায় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে,আলোচনা সভার ও শোভাযাত্রার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ নভেম্বর, উপলক্ষে, নেত্রকোনা-৩ আসনের কেন্দুয়া উপজেলার কুতুবপুর ইউনিয়নে হুমায়ুূন আহমেদের প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ স্কুল প্রাঙ্গণে জাঁকজমকভাবে হুমায়ুন আহমেদের ৭১তম জন্মবার্ষিকীর আলোচনা সভার আনন্দ শোভাযাত্রার মাধ্যমে শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, অসীম কুমার উকিল।

হুমায়ুন আহমেদের ৭১ তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ভাই বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুল কাদের ভূঁইয়া, কেন্দুয়াা পৌরসভার মেয়র আসাদুল হক ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী,লেখক আহসান হাবিব, প্রকাশক ও লেখক মাজহারুল ইসলাম।
এ ছাড়াও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব গন্য মান্যব্যাক্তি, লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিকগণ সহ সর্বসাধারণ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম