দুটি ট্রেনের সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ১৫, আহত শতাধিক
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
-
১৪৭
বার দেখা হয়েছে

আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত এবং শতাধিক আহতের খবর পাওয়া গেছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে কসবার মন্দবাগ এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশিতা ও সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দূর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক হায়াতউদ দৌলা খান ও পুলিশ সুপার মো. আনিসুর রহমান ঘটনাস্থল পরির্দশন করেছেন।
জেলা প্রশাসক প্রাথমিকভাবে ১৫ জন নিহতের ব্যাপারে নিশ্চিত করলেও হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করেছেন তিনি। তাহতদের উদ্ধারে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া ও কসবা থেকে ফার্য়ার সাভিসের বেশ কয়েকটি ইউনিট উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি এদিকে দুর্ঘটনার পর চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
Please Share This Post in Your Social Media