বর্ণাঢ্য আয়োজনে আশুলিয়ার কুটুরিয়ায় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
আশুলিয়া প্রতিনিধি:
আশুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কুটুরিয়ায় যুব সমাজের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জমকালো এই আয়োজনে উদ্বোধনী ম্যাচেই মাঠে মুখোমুখি হয় শক্তিশালী ‘কুটুরিয়া ঢালাপাড়া’ এবং ‘নিক্কন হাউজিং ৪০ ফিট’ ফুটবল একাদশ।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন আশুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ঢাকা জেলা যুবদলের সাবেক সদস্য জনাব মোঃ শাহাবুদ্দিন বেপারী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া থানা যুবদল নেতা জনাব মোঃ বশির মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে শাহাবুদ্দিন বেপারী বলেন, “যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কুটুরিয়া যুব সমাজের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। উদ্বোধনী খেলা দেখতে মাঠজুড়ে শত শত দর্শক ও ফুটবলপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। থমথমে আবহ দূর করে মাঠজুড়ে যেন এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।