ঝিনাইদহে সড়ক দূর্ঘটনায় ১ নারী নিহত
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
-
১৪৯
বার দেখা হয়েছে

সম্রাট শাহ্ ঝিনাইদহ প্রতিনিধি।।ঝিনাইদহ -মাগুরা মহাসড়কে গোয়ালপাড়া বাজার নামক স্থানে ট্রাকচাপায় বুলু বেগম (৫৪) এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী উসমান গনিসহ দুইজন আহত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবার বাড়ি শৈলকুপা উপজেলার বড়-বাড়ি বগুড়া গ্রামে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, সকালে হাটগোপালপুর বাজার থেকে একটি ইঞ্জিনচালিত ভ্যানে কয়েকজন ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। ভ্যানটি গোয়ালপাড়া বাজারে এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা এক নারী যাত্রী নিহত এবং আহত হন চালকসহ দুইজন। তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। ট্রাকটি ঢাকা থেকে সোনার বাংলা ট্রান্সপোর্টের মাল নিয়ে ঝিনাইদহে আসছিল।
Please Share This Post in Your Social Media