পাঁচবিবিতে এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
-
১৭৪
বার দেখা হয়েছে

আল ইমরান সোহাগ, জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মহীপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা (লিল্লাহ্ বোর্ডিং) এর ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় । মঙ্গলবার সকাল ১১টায় উক্ত বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.স.ম সামছুল আরেফিন চৌধুরি আবু । আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্যগণ ও ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশরা ।
এ সময় আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.স.ম সামছুল আরেফিন চৌধুরি আবুর কাছ থেকে শীতবস্ত্র গ্রহন করেন মহীপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা (লিল্লাহ্ বোর্ডিং)এর মোহতামিম হাফেজ মাঃ মোঃ নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন । ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে মাদ্রাসার ছাত্ররা শীতবস্ত্র পেয়ে খুবই খুশি হয় । চেয়ারম্যান মহাদয় পরবর্তীতে মাদ্রাসার ছাত্রদের আরও সাহায্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন ।
Please Share This Post in Your Social Media