ইকবাল হাসান,নেত্রকোনা জেলা প্রতিনিধি।। সীমান্তবর্তী বিজয়পুর স্থলবন্দর দ্রুত চালু করণের ৪ দফা দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন করেছে বিজয়পুর স্থলবন্দর উন্নয়ন কমিটি। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় মোক্তারপাড়া প্রেসক্লাব ক্যান্টিনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।এ সময় বক্তব্য রাখেন, বিজয়পুর স্থল বন্দর উন্নয়ন কমিটির সভাপতি শেখ আব্দুল আজিজ, সহসভাপতি দেবশংকর সাহা রায় ভিপি দেবু, সাধারন সম্পাদক আইফ উদ্দিন ফকির সাইফ, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, মহিলা সম্পাদিকা মনি কর্মকার, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন খানসহ আরো অনেকে।
এ সময় বিজয়পুর স্থলবন্দর উন্নয়নে সোমেশ্বরী নদীতে সি সি ব্লগ নির্মাণ জারিয়া থেকে বিজয়পুর পর্যন্ত রেললাইন স্থাপন, দূর্গাপুরকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা সহ চার দফা দাবি বাস্তবায়নে জোর দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে স্থল বন্দর উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ সহ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার অর্ধশত ব্যবসায়ী ও কর্মরত প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।