আহসান টিটু, বাগেরহাট জেলা প্রতিনিধি।। কর প্রদানে স্বত:স্ফুর্ত অংশগ্রহন, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। শনিবার সকালে শহরের শালতলা এলাকার জেলা পরিষদ অডিটরিয়ামে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হোসেন এ মেলার উদ্বোধন করেন। খুলনা কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো: মঞ্জুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাটের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, চেম্বার অব কমার্সের সভাপতি শেখ লিয়াকত হোসেন, বাগেরহাট আয়কর আইনজীবী সমিতির এ্যাড. সলিমুল্লাহ এলিস, বাগেরহাটের উপ-কর কমিশনার মোঃ হেদায়েত আলী, কর পরিদর্শক মো: জিল্লুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা জাতীয় জীবনে আয়করের গুরুত্বের কথা তুলে ধরে দেশের উন্নয়নে সবাইকে আয়কর প্রদানের আহ্বান জানান।