সিরাজুদ্দোজা পাভেল,মেহেরপুর।। বাংলাদেশ আওয়ামী যুবলীগের জাতীয় ৭ম কংগ্রেস সফল করার লক্ষে মেহেরপুর জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) বিকালে মেহেরপুর পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হলে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন, গাংনী উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র আশরাফুল ইসলাম, পৌর কাউন্সিলর আল মামুন,নুরুল আশরাফ রাজিব, সদর উপজেলা
আহবায়ক মিজানুজ্জামান অপু, যুবলীগ নেতা হাসানুজ্জামান হিলন, ইয়ানুস আলী, আবু শাকিল আঙ্গুর, খোকন, লাল্টু, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসকেন্দার মাহমুদ বিপ্লব, সাধারন সম্পাদক ওয়াসিম আলী স্বপন, বারাদি ইউনিয়ন যুবলীগের সভাপতি রিংকু মাহমুদ , সাধারন সম্পাদক আলহামদু, আমঝুপি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক তারিকুল ইসলাম তারিক, বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুর রহমান মংলা, সাধারন সম্পাদক বাবুল মল্লিক, মোনাখালি ইউনিয়ন যুবলীগের সভাপতি খালেক, সাধারন সম্পাদক শান্তি রাজ প্রমূখ। এছাড়াও যুবলীগ নেতা সাইদুর রহমান
উজ্জল,আফজাল হোসেন লিখন,রোকন খান,মোঃ শারাফুদ্দিন বর্ধিত সভায় উপস্থিত ছিলেন। আগামী ২৩শে নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন ও ১৯ শে নভেম্বর আনন্দ র্যালি উপলক্ষে জেলা যুবলীগের জরুরি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।