সিরাজুদ্দোজা পাভেল,মেহেরপুর।। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে শুভাষীশ নবযাত্রা করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে শুভাষীশ নবযাত্রাটি মেহেরপুর শহরের কোর্ট এলাকা থেকে শুরু হয়। শুভাষীশ নবযাত্রায় নেতৃত্ব দেন মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাড মিয়াজান আলী, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও ছাত্রনেতা আব্দুল মান্নান, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, পৌর আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, গাংনী উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র আশরাফুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুজ্জামান অপু, পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন,
কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজিব, আব্দুল্লাহ হেল বাপ্পি, জেলা যুবলীগ নেতা আঙ্গুর,সাইদুর রহমান উজ্জল, আফজাল হোসেন লিখন, শেখ সারাফাত, ইয়ানুস আলী, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইস্কান্দার মাহমুদ বিপ্লব , সাধারণ সম্পাদক ওয়াসিম হোসেন স্বপন, বারাদি ইউনিট যুবলীগের সভাপতি রিংকু মাহমুদ, আমদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি সুঈট, বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক বাবুল মল্লিক সহ জেলা যুবলীগের ইউনিট প্রধানরা ও হাজারো যুবলীগ নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।