সড়ক দুর্ঘটনায় মেহেরপুর প্রতিদিন এর চীফ রিপোর্টার মর্তুজা ফারুক রুপক গুরুতর আহত
- প্রকাশের সয়ম :
বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
-
১৩৭
বার দেখা হয়েছে

সিরাজুদ্দোজা পাভেল, মেহেরপুর।। সড়ক দুর্ঘটনায় মেহেরপুর প্রতিদিন এর চীফ রিপোর্টার মর্তুজা ফারুক রুপক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২০ নভেম্বর) সকালে শহরের কালাচাঁদপুর ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেল যোগে শোলমারী মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার পথে নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তার ডান পায়ে পাঁচটি শেলাই সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত আছে। মর্তুজা ফারুক রুপক শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক, মেহেরপুর প্রতিদিনের চীফ রিপোর্টার ও ঢাকা১৮ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
Please Share This Post in Your Social Media