প্রধানমন্ত্রী আন্তরিকতার সাথে মানুষদের আশ্রয়হীনতা থেকে মুক্তি দিতে কাজ করে চলেছেন রূপসায় বিভাগীয় কমিশনার
- প্রকাশের সয়ম :
বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
-
১২৫
বার দেখা হয়েছে

তরিকুল ইসলাম,খুলনা ব্যুরো।।খুলনা বিভাগীয় কমিশনার ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, প্রধানমন্ত্রী দৃঢ় ইচ্ছা এদেশের কোন অসহায় মানুষ গৃহহীন থাকবেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিকতার সাথে দেশের অসহায় মানুষদের আশ্রয়হীনতা থেকে মুক্তি দিতে নিরলসভাবে কাজ করে চলেছেন। দেশের অসহায় ও ছিন্নমূল মানুষের ভাগ্যোন্নয়নে সরকার দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশের প্রতিটি অঞ্চলে টিআর-কাবিটা কর্মসূচির আওতায় দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
২০ নভেম্বর বেলা সাড়ে ১১টায় রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের পাঁচানি গ্রামে টিআর-কাবিটা কর্মসূচির আওতায় নির্মিত দূর্যোগ সহনীয় বাসগৃহ উদ্বোধন ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি ওই এলাকার দিনমজুর আব্দুর রহমান হাওলাদারের স্ত্রী ফুলজান বিবির হাতে নবনির্মিত ঘরের চাবি তুলে দেন।তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। তাছাড়া মানুষের মৌলিক চাহিদা পুরণে সরকার নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছে।
যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে।উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা, সহকারী কমিশনার কাওসার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমূখ।প্রসঙ্গত, টিআর-কাবিটা কর্মসূচির আওতায় নির্মিত দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পে এ উপজেলায় গত অর্থ বছরে ২০ টি ঘর নির্মাণ ও প্রদান করা হয়েছে। দুইকক্ষ বিশিষ্ট ঘর ও এ্যাটাস্ট বাথরুম এবং কিচেনসহ প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ২লাখ ৫৮ হাজার ৫৩০ টাকা।
Please Share This Post in Your Social Media