
নওগাঁ জেলা প্রতিনিধি।। নওগাঁর আত্রাইয়ে আজ ৫ নং বিশা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এর সভাপতিত্বে
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম এর পরিচালনায় সমসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈকাল ৩ টায় বিশা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন নওগাঁ-০৬( আত্রাই রাণীনগর) এর স্থানীয় সংসদ সদস্য,
বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি ও নওগাঁ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল আলম এমপি।
প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল আলম এমপি বলেন -শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ কে বাস্তবায়ন করতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
এছাড়াও ত্রি-বার্ষিক কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নওগাঁ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মামুন,সদস্য মোঃ আব্দুল মান্নান মোল্লা, সদস্য মোঃ আব্দুল লতিফ,
আত্রাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আত্রাই উপজেলা পরিষদের চেরারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ, আত্রাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল,
সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক বরুন কুমার সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সেলিম হোসেন আজিম, দপ্তর সম্পাদক মোঃ ফজলে রাব্বী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ আব্দুর রহিম, আত্রাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শেখ হাফিজুল ইসলাম,
প্রচার সম্পাদক চেয়ারম্যান মোঃ আফছার আলী প্রামানিক,মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ সামসুন নাহার রনি, ঢাকা উত্তর জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তোফা, আত্রাই উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোছাঃ মিতু মনি প্রমুখ।
পরিশেষে ৩ নং বিশা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে মোঃ আব্দুল মান্নান মোল্লা কে সভাপতি ও মোঃ ইসমাইল হোসেন কে সাধারণ সম্পাদক, করে কমিটি ঘোষণা করেছেন।