জিল্লুর রহমান সাগর,গাজীপুর জেলা প্রতিনিধি।। চৌরাস্তা থেকে মাওনা যেতে বাস সার্ভিস এর কোনো প্রকার ঘাটতি নেই, মুক্তাগাছা ,জামালপুর, শেরপুর ,নালিতাবাড়ী ,হালুয়াঘাট, মুন্সিরহাট , নেত্রকোনা ,গৌরীপুর ,ঈশ্বরগঞ্জ, কিশোরগঞ্জ, নান্দাইল ময়মনসিংহ, সহ এবং ভালুকা ,সার্ভিস ও মাওনা চেম্পিয়ান সার্ভিস চলাচলের পরও সেখানে তাকওয়া সার্ভিস দিয়েছেন, যা যাত্রী সংকটের কারণে সারিবদ্ধ ভাবে দাড়িয়ে ডেকে ডেকে জোর করে যাত্রী উঠান !
আর টংগী থেকে গাজীপুর চৌরাস্তা এবং গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী যেতে বাস সার্ভিস সঙ্কটে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের চলাচলে
সাধারণ মানুষের চরম দূর্ভোগে পড়তে হয়! এই বিষয়টি খুবই দুঃখ জনক যে ঈদের পর তাকওয়া সার্ভিসটি টংগী থেকে গাজীপুর চৌরাস্তা মাত্র কিছু দিন চলার পর সার্ভিসটি বন্ধ করে দেয় কেন বা কি কারণে বন্ধ করা হয়েছে তা রাস্তায় চলা সাধারণ মানুষ অধ্যবধি পর্যন্ত জানতে পারেনি ! তাই রাস্তা চলাচলের সাধারণ মানুষের দাবি অনতিবিলম্বে গাজীপুর ,টঙ্গী তাকওয়া সার্ভিস চালু করা হোক।