জিল্লুর রহমান সাগর,গাজীপুর জেলা প্রতিনিধি।। বাঘেরবাজার শিরিরচালা এলাকায় পরিবেশ দূষণের দায়ে একটি কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ উদ্যোগে বাঘেরবাজার এলাকায় পরিবেশ দূষণ বিরোধী অভিযান পরিচালনা করেন।
এসময় পরিবেশ দূষণের দায়ে শিরিরচালা এলাকায় ফমকম ডাইং লিমিটেডকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারখানাটি দূষিত তরল বর্জ্য নির্গত করে পরিবেশের ক্ষতি করে আসছিল।
এসময় উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, পরিদশর্ক শেখ মোজাহীদ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা। (জরিমানা পিক টা লাগিয়ে দিয়েন স্যার।